সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলস্টেশনে টিকিট কালোবাজারির সময় হাতেনাতে দুজনকে আটক করেছে জিআরপি পুলিশ। আটক ব্যক্তিরা হলেন পাবনার চাটমোহর উপজেলার মহেশপুর গ্রামের আলাল উদ্দিন (৩৩) ও একই উপজেলার অমৃতকুণ্ডা গ্রামের আবু হানিফ (৪০)। সিরাজগঞ্জ জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) হায়দার আলী জানান, টিকিট কালোবাজারি করার সময় ২৫টি টিকিটসহ গত বৃহস্পতিবার সকাল ও সন্ধ্যায় স্টেশন থেকে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর গতকাল শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।