নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারকপুর গ্রামের আবদুল আউয়াল মিয়ার সঙ্গে একই এলাকার আবদুর রহিম মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে গতকাল বৃহস্পতিবার রহিম মিয়াসহ সাত-আটজন হামলা চালিয়ে আউয়াল ও তাঁর ছেলে রুবেলকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আবদুল আউয়াল অভিযোগ করেন, রহিম মিয়া ও তাঁর বাহিনীর লোকজন তাঁকে ও তাঁর ছেলেকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছেন। সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি