সংক্ষেপ

কুপিয়ে জখম

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় গত শনিবার রাতে মজিবুর রহমান (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি গফরগাঁও পৌরসভার সাবেক কাউন্সিলর। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি সমিতির টাকা লেনদেনকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় মজিবুরের সঙ্গে শহরের ভুট্টু মিয়ার কথা-কাটাকাটি হয়। এর জের ধরে রাত সাড়ে আটটার দিকে কলেজ এলাকায় মজিবুরের মাথায় কুড়াল দিয়ে ভুট্টু মিয়া কোপ দেন বলে অভিযোগ।