পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউপির সদস্য প্যানেল চেয়ারম্যান আবদুল লতিফ মোল্লাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। পৌরসভার বাংলা বাজার থেকে বাড়ি ফিরছিলেন আবদুল লতিফ মোল্লা। রাত সাড়ে নয়টার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সুলতান মিয়া নামের এক ব্যক্তির বাড়ির সামনে পৌঁছালে দু-তিনজন দুর্বৃত্ত তাঁকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে ওই রাতেই তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।