রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় গতকাল বৃহস্পতিবার সকালে ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। ওই নেতার নাম সাইফুল ইসলাম (২২)। তিনি বহরপুর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি ও রাজবাড়ী সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্র। সাইফুলের বাড়ি বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে। এ ঘটনায় সাইফুলের ভাই আশরাফুল ইসলাম বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। সাইফুল ইসলাম বলেন, সকাল সাড়ে ১০টার দিকে তিনি বালিয়াকান্দি সেতুর ওপর দাঁড়িয়ে ছিলেন। এ সময় ইলিশকোল গ্রামের মিশুক তাঁকে চাপাতি দিয়ে কোপ দেয়। রাজবাড়ী প্রতিনিধি|