কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পুলিশর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আলতাব হোসেন (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি একই উপজেলার বোয়ালিয়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে। গতকাল রোববার দিবাগত রাত ২টা ২৫ মিনিটে দৌলতপুর-পিপুলবাড়িয়া সড়কের পিপুলবাড়িয়া মাঠের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। জেলা পুলিশের পক্ষ থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়।
জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়, বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত এখনো জানানো হয়নি। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ তারা খান ও কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) নূর-ই-সিদ্দিকিকে ফোন করা হলেও কেউ ফোন ধরেননি।
সত্যতা নিশ্চিত করে স্থানীয় খলিশাকুন্ডি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঘটনার বলেছেন, বন্দুকযুদ্ধের একটি ঘটনা ঘটেছে। এতে একজন মারা গেছেন।