সংক্ষেপ

কৃষক আহত

মেহেরপুর সদর উপজেলার দফরপুর মোড়ে ককটেল বিস্ফোরণে ঠান্ডু মিয়া (৪২) নামের এক কৃষক আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে। তবে তাঁর নাম জানা যায়নি। গত রোববার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। ঠান্ডু মিয়া দফরপুর গ্রামের বাসিন্দা। মেহেরপুর সদর থানার ওসি আহসান হাবীব বলেন, জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।