নেত্রকোনার কেন্দুয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড কমিটি গঠন নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়নের পাথাইরকোনা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠনকে সামনে রেখে দলীয় নেতা-কর্মীদের প্রাথমিক সদস্য করা নিয়ে দুই সভাপতি পদপ্রার্থী গিয়াস উদ্দিন, নজরুল ইসলামসহ তাঁদের অনুসারীদের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জেরে গতকাল সকাল বিকেল পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয়।