কেন্দ্রসচিব বরখাস্ত

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা উচ্চবিদ্যালয়ে এসএসসি পরীক্ষাকেন্দ্রে অনিয়মের কারণে কেন্দ্রসচিব মো. নাছির উদ্দিনকে বরখাস্ত করা হয়েছে। গত সোমবার জেলা প্রশাসক মো. সাইফুল হাসানের স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি পত্র উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পৌঁছায়। জেলা শিক্ষা কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, গত রোববার ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে ওই কেন্দ্র পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ হারুন অর রশীদ আসনবিন্যাস, শিক্ষক পরিদর্শন নিয়োগসহ কয়েকটি বিষয়ে অনিয়ম পেয়েছেন। এ কারণেই নাছির উদ্দিনকে বরখাস্ত করা হয়।