সংক্ষেপ

গাঁজাসহ আটক

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ১৪০ কেজি গাঁজাসহ সুমন মিয়া নামের এক কাভার্ড ভ্যান চালককে আটক করা হয়েছে। গতকাল শনিবার সকাল আটটার দিকে মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজা থেকে পুলিশ তাঁকে আটক করে। দাউদকান্দি থানা সূত্রে জানা গেছে, সকাল আটটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজা এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে পুলিশ ১৪০ কেজি গাঁজা উদ্ধার করে। পুলিশ যানটির চালককে আটক করে।