কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা লঞ্চঘাট এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদের এক সদস্যকে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া নুর মোহাম্মদ মগনামা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়র্ডের সদস্য।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভুঁইয়া বলেন, মগনামা লঞ্চঘাট এলাকার একটি দোকানে এক কেজি গাঁজা নিয়ে ইউপি সদস্য নুর মোহাম্মদ ও এক ব্যক্তি বসে আছেন—এমন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়।
ওসি বলেন, গতকাল সন্ধ্যায় নুর মোহাম্মদ ও পলাতক মো. মানিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।