সংক্ষেপ

গাছ কাটা

নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কামার গ্রামের আন্তার শেখের বাগানের ১০০ এবং পার্শ্ববর্তী মিনহাজউদ্দীনের বাগানের ৫০টি মেহগনিগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানান, প্রায় তিন বছর আগে মেহগনিগাছের বাগান করেন তাঁরা। এ জন্য তাঁদের দেড় লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। কারা, কী কারণে এ কাজ করেছে তা বলতে পারছেন না তাঁরা।