লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরলক্ষ্মী গ্রামের মুরাদ উদ্দিন নামের এক ব্যক্তির বাড়ি থেকে গত রোববার ঝরনা বেগম (৩২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঝরনা বেগম মুরাদ উদ্দিনের স্ত্রী। এ ঘটনায় ঝরনার ভাই আবদুল বাছেক রামগতি থানায় অপমৃত্যুর মামলা করেছেন। গতকাল সোমবার সকালে ময়নাতদন্তের জন্য ঝরনার লাশ লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। বড়খেরি নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবুল বাশার বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় বিষপানের আলামত পাওয়া গেছে। প্রাথমিকভাবে একে আত্মহত্যা বলে মনে হচ্ছে। ঘটনার পর থেকে ঝরনার স্বামী মুরাদ পলাতক।