চট্টগ্রামে ভিওআইপি সরঞ্জামসহ ইমরান হাছান (২৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল রোববার সন্ধ্যায় নগরের দেওয়ানবাজার এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৭-এর চট্টগ্রামের সহকারী পরিচালক সোহেল মাহমুদ প্রথম আলোকে বলেন, খবর পেয়ে অভিযান চালিয়ে অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ ইমরানকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় র্যাব তাঁর বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা করেছে।