সংক্ষেপ

গ্রেপ্তার ১

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামের বাড়ি থেকে গতকাল শুক্রবার ভোররাতে মামুন ওরফে মিলা (২৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে একটি এলজি ও দুটি গুলি উদ্ধার করা হয়। চন্দ্রগঞ্জ থানা সূত্র জানায়, মামুন একাধিক মামলার আসামি। তিনি নাছির বাহিনীর সদস্য। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া জানান, অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় চন্দ্রগঞ্জ থানায় মামলা হয়েছে। মামুনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।