চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার পাঠানটুলীর গায়েবি মসজিদ এলাকায় গতকাল শুক্রবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মতিউল ইসলাম বলেন, কৌশিক কবির ও জসীম উদ্দিনের মধ্যে একটি জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রায় পাওয়ার পর কৌশিক কবির লোকজন নিয়ে জসীমের দখলে থাকা জায়গাটি দখল করতে যান। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ভাঙচুর করা হয় বাসাটি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ২২ জনকে গ্রেপ্তার করে।