বাগেরহাটের মংলা উপজেলার জয়মনি গ্রাম থেকে গতকাল রোববার ভোরে দুজনকে গ্রেপ্তার করেছে মংলা থানার পুলিশ। থানার উপপরিদর্শক মানজুর এলাহী বলেন, বনদস্যু আউয়াল বাহিনীর সদস্য মালেক ও ওমর সুন্দরবন থেকে ফিরে জয়মনি গ্রামে অবস্থান করছে—এমন সংবাদে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় আউয়ালের বাড়ি থেকে আউয়ালের বাবা মালেক ও তাঁর সহযোগী ওমরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে থানায় হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।