গ্রেপ্তার ২

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাফা বন্দর থেকে গত শনিবার ৩০০টি ইয়াবা বড়িসহ দুজনকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন উপজেলার পূর্ব রাজপাড়া গ্রামের রাসেল মৃধা (২৬) ও চরকখালী গ্রামের মহিন উদ্দিন (২৫)। শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রাসেল ও তাঁকে বহনকারী মোটরসাইকেলচালক মহিন উদ্দিনকে আটক করে পুলিশ। এ সময় রাসেলের সঙ্গে থাকা ৩০০টি ইয়াবা বড়ি, ভারতীয় পরিচয়পত্র ও চারটি ভারতীয় সিম কার্ড জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশ দুজনকে আসামি করে থানায় মামলা করে।