পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় গত শুক্রবার রাতে ইয়াবা বড়ি সেবনের অভিযোগে দুই বিদ্যালয়ের নৈশপ্রহরীকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. রুবেল (২৫) ও হারজী নলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. জুয়েল (২৫)। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মল্লিক জানান, এ ঘটনায় পুলিশ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনজনের বিরুদ্ধে মামলা করেছে। গতকাল দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।