সংক্ষেপ

গ্রেপ্তার ২

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় অস্ত্র, গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের বরিমখোলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো রফিকুল ব্যাপারী (৪০) ও সজিব বেপারী (২২)। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান, বরিমখোলা এলাকায় সন্ত্রাসীদের মোটরসাইকেল গতিরোধ করে তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি পাওয়া যায়। এ সময় জব্দ করা হয় তাদের মোটরসাইকেলটি। এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা হয়েছে।