গ্রেপ্তার ২

বগুড়ার দুপচাঁচিয়ায় ৫০০ টাকার ১০০টি জাল নোটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার বনতেঁতুলিয়া গ্রামের রাসেল মণ্ডল (৩০) এবং রুবেল হোসেন (২২)। এ ব্যাপারে বগুড়া গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক ফিরোজ সরদার বাদী হয়ে গত বুধবার রাতে থানায় একটি মামলা করেছেন। বুধবার সন্ধ্যায় পুলিশ উপজেলার চৌমুহনী বাসস্ট্যান্ডের কাছে দুই যুবককে আটক করে।