চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার হাঙ্গরকুল গ্রামে গতকাল রোববার অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার দক্ষিণ ঢেমশা এলাকার মোহাম্মদ মোস্তাক (৪০) ও মো. জাহেদুল ইসলাম (২০)। পুলিশ সূত্রমতে, গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন সময়ে জামায়াত-শিবিরের পক্ষ হয়ে প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতা-কর্মীদের ওপর হামলাসহ নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়েছেন। সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ ইমরোজ তারেক বলেন, গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকা ও নাশকতার অভিযোগে একাধিক মামলা আছে। সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি|