গ্রেপ্তার ২

ডাকাতির প্রস্তুতির অভিযোগে ধারালো ছুরিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম নগরের পোর্ট কানেকটিং রোড থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন নজরুল ইসলাম ও মো. শাহিন। পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ কুমার বড়ুয়া বলেন, গোপন তথ্যের ভিত্তিতে টহল পুলিশ ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে। তাঁদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়েছে।