পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা থেকে গত রোববার সন্ধ্যায় ইয়াবা বড়ি বেচাকেনার সময় দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার যুবকেরা হলেন বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর কদমতলা গ্রামের বশির হোসেন আকন ও মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের মামুন ফরাজি। র্যাব-৮-এর একটি দল মঠবাড়িয়া-মিরুখালী সড়কের হারজী নলবুনিয়া এলাকার সড়কের ওপর ইয়াবা কেনাবেচার সময় বশির ও মামুনকে আটক করে। এরপর তাঁদের দেহ তল্লাশি করে ৫০৭টি ইয়াবা জব্দ করে। রাতে তাঁদের স্থানীয় থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় র্যাব-৮-এর উপসহকারী পরিচালক লিয়াকত আলী মাদক নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করেন।