সংক্ষেপ

গ্রেপ্তার ৩

ফরিদপুরের সদরপুরে একটি বেসরকারি মুঠোফোন কোম্পানির চুরি যাওয়া ৯৬টি ব্যাটারি উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার শৌলডুবী গ্রামে একটি পিকআপ ভ্যান থেকে ব্যাটারিগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় নারায়ণগঞ্জের মো. জলিল (২৬), ব্রাহ্মণবাড়িয়ার মো. হারিচ মিয়া (২৪) ও নাটোরের মো. মিন্টু মিয়াকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে। সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা আন্তজেলা চোর চক্রের সদস্য বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এসআই মিজানুর রহমান বাদী হয়ে একটি মামলা করেছেন।