গ্রেপ্তার ৩

নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া পশ্চিম বাজারের একটি ভাড়া বাসা থেকে ১৮৪টি ইয়াবা বড়ি, ৫৭টি বিয়ারসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলো জহিরুল ইসলাম, ফাতেমা বেগম ও সহিদুল ইসলাম। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।