চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নের ছমদিয়া গ্রাম থেকে মঙ্গলবার রাতে ১০০টি ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ছমদিয়া গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মো. খোকন আলীর ঘরে অভিযান চালায়। এ সময় ১০০টি ইয়াবাসহ মো. খোকন আলী, মো. ইকবাল ও মো. সরওয়ার নামের তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান, ইয়াবাসহ গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।