নারায়ণগঞ্জের বন্দরে পৃথক ঘটনায় পরোয়ানাভুক্ত আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে কামতাল তদন্তকেন্দ্রের পুলিশ লাঙ্গলবন্দ নগর এলাকা থেকে ২০টি ইয়াবা বড়িসহ নাদিম (২৫) নামের একজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় মামলা হয়েছে। এদিকে রোববার রাতেই বন্দর থানা-পুলিশ আরও দুজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন লাঙ্গলবন্দ চিড়াইপাড়া এলাকার বাসিন্দা মামলার পরোয়ানাভুক্ত আসামি জুয়েল (২২) এবং ফতুল্লার কাশিপুর এলাকার ফয়সাল (২৫)। ফয়সালকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়।