সংক্ষেপ

গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জ নগরের সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকা থেকে গতকাল বুধবার ভোরে জিহাদি বইসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মফিজুল ইসলাম, (৩০) মো. ইরফান (২০) ও মো. আবুল কাশেম (২৮)। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরাফতউল্লাহ বলেন, গতকাল ভোরে পুলিশের একটি দল মিজমিজি এলাকায় জামায়াত নেতা আব্দুর রহমানের বাড়িতে অভিযান চালায়। এ সময় জিহাদি বিভিন্ন বই ও সদস্য সংগ্রহ ফরমসহ জামায়াত-শিবিরের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে।