রংপুরে বিভিন্ন স্থান থেকে গতকাল সোমবার জামায়াতে ইসলামীর দুই কর্মীসহ ৪১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জামায়াতের দুই কর্মী হলেন মিঠাপুকুর উপজেলার বুঝরুখ এলাকার একরামুল হোসেন (৪৫) ও এরশাদুল ইসলাম (৪০)। পুলিশ জানান, গ্রেপ্তার হওয়া জামায়াতের দুই কর্মীর বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও নাশকতার অভিযোগে মামলা রয়েছে। অন্য ৩৯ জনের বিরুদ্ধে ছিনতাই, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধের মামলা রয়েছে।