গ্রেপ্তার ৪

চট্টগ্রামে ছিনতাইয়ের প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার ভোররাতে নগরের চকবাজার সার্সন রোড এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে একটি এলজি, একটি কার্তুজ ও তিনটি চাপাতি উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি হলেন জাহাঙ্গীর আলম, রাজু, লোকমান ও আল আমীন।