গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গতকাল শনিবার পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। সোনারগাঁ থানার এএসআই শিকদার হারুনুর রশিদ বলেন, উপজেলার এশিয়ান হাইওয়ের মৈষটেক এলাকায় একটি পিকআপভ্যান নিয়ে পাঁচ-সাতজনের একটি ডাকাত দল বিভিন্ন পরিবহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোরে ওই স্থানে অভিযান চালায় পুলিশ। পরে এলাকাবাসীর সহযোগিতায় পাভেল মিয়া, হৃদয়, রাজু ও বারেক নামের চারজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাসুদ মিয়া ও শাহজাহান মিয়া নামের দুজন পালিয়ে যান। এ সময় তাঁদের গাড়ি তল্লাশি করে দুটি ছোরা ও একটি রামদা উদ্ধার করা হয়। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়ের করে তাঁদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।