ডাকাতির প্রস্তুতির সময় গত রোববার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের শিবপুর এলাকা থেকে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মনজুর আহমেদ, ওমর ফারুক, মো. কামরুল ইসলাম, জাহাঙ্গীর আলম ও দিদারুল আলম। গতকাল সোমবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সীতাকুণ্ড থানার এসআই মোজাম্মেল হক বলেন, রোববার দিবাগত রাত দুইটার দিকে শিবপুর গ্রামের একটি বাড়ির পাশে বসে ২০-২৫ ব্যক্তি ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, এ ঘটনায় সীতাকুণ্ড থানার এসআই মো. সেলিম মিয়া গ্রেপ্তার পাঁচ ডাকাতের নাম উল্লেখ করে মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করা হয়েছে।