সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড় পাঙ্গাসী এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, চারটি গুলি, দুটি ম্যাগাজিনসহ সুলতান শেখ ওরফে সেলিম নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন র্যা ব সদস্যরা। গত বৃহস্পতিবার রাতে সেলিমের বাড়ি থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা বলেন, এ বিষয়ে অস্ত্র আইনে থানায় একটি মামলা হয়েছে। গতকাল শুক্রবার সেলিমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। সিরাজগঞ্জ প্রতিনিধি|