সংক্ষেপ

গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার হরিপুর এলাকা থেকে গত শনিবার রাতে ৩২২ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটক ব্যক্তিরা হলেন মাদারীপুর সদর উপজেলার থানতুলি এলাকার আকাশ (৩৫) ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বড়চক এলাকার মোতালেব (২৫)। জেলা গোয়েন্দা পুলিশের ওসি হামিদুর রশিদ বলেন, চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান থেকে এসব মাদক উদ্ধার করা হয়। এ ব্যাপারে নবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে।