সুনামগঞ্জের দিরাই উপজেলায় গতকাল মঙ্গলবার ভোরে দুজনকে তাঁদের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন দিরাই পৌর শহরের ভরারগাঁও গ্রামের রহিবুল মিয়া ও মকসুদপুর গ্রামের দেবারায় রবিদাস। পুলিশ জানায়, রহিবুলের বিরুদ্ধে দিরাই থানায় পাঁচটি ডাকাতির মামলা রয়েছে। তদেবারায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা রয়েছে। সুনামগঞ্জ অফিস|