বগুড়ার আদমদীঘি থানার পুলিশ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। থানার উপপরিদর্শক আবদুল আজিজ জানান, গত শনিবার রাতে উপজেলার সাওইল বুড়িপাড়া মোড় এলাকা থেকে গাঁজাসহ বাসুদেবপাড়ার আনোয়ার হোসেন (৪৫) ও পলাশী গ্রামের শাহিনুর রহমানকে (২৬) গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। গতকাল রোববার তাঁদের বগুড়ার আদালতে পাঠানো হয়।