চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার মহারাজপুর বাজার এলাকা থেকে গতকাল সোমবার চোরাইপথে আনা একটি ভারতীয় মোটরসাইকেলসহ রশিদুর রহমান (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যা ব-৫। তিনি সদর উপজেলার মহারাজপুর মিয়াসাহেবপাড়ার মৃত নবীউর রহমানের ছেলে। চাঁপাইনবাবগঞ্জে র্যা ব-৫ ক্যাম্পের এএসপি সহিদার রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে মহারাজপুর বাজারের মো. কবিরের হোটেলের সামনে থেকে রশিদুর রহমানকে
গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের হয়েছে।