চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাদনচক ঘাট এলাকা থেকে গত বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, ছয়টি গুলিসহ মো. বাবু (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৫। তিনি শিবগঞ্জের কয়লারদিয়াড় এলাকার বাসিন্দা। র্যাব-৫ ক্যাম্পের এএসপি নূরে আলম ঘটনার সত্যতা নিম্চিত করেছেন। এ ঘটনায় শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।