চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌধুরীপাড়া এলাকা থেকে গতকাল শুক্রবার বিকেলে চোরাইপথে আনা ৪৮০টি ভারতীয় নেশাজাতীয় ইনজেকশনসহ মো. সজলু ওরফে শফিকুল (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। তিনি শিবগঞ্জের চককীর্তি বিমুর্শী গ্রামের বাসিন্দা। চাঁপাইনবাবগঞ্জে র্যাব-৫ ক্যাম্পের এএসপি নুরে আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চৌধুরীপাড়া গ্রামের একটি আমবাগানে অভিযান চালিয়ে অবৈধ নেশাজাতীয় ইনজেকশনসহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।