চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ৬০০ পিস ইয়াবা বড়ি, তিন রোহিঙ্গাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। গত রোববার রাত সাড়ে ১২টায় লোহাগাড়া থানার সামনে একটি মাইক্রোবাসসহ পুলিশ তাঁদের আটক করে। এ সময় আটককৃত ব্যক্তিদের কাছ থেকে মিয়ানমারের মুদ্রা ও মিয়ানমারে ব্যবহৃত সিমসহ মুঠোফোন পাওয়া যায়। আটককৃত রোহিঙ্গারা হলেন মো. কামাল, মো. সাদেক ও মো. হারুন। তাঁদের প্রত্যেকের বাড়ি মিয়ানমারের আকিয়াব এলাকায়। এ ছাড়া অপর দুই ব্যক্তি হলেন উপজেলার আমিরাবাদ মাস্টারহাট এলাকার ফজল কাদের ও কলাউজানের মো. আইয়ুব।