সংক্ষেপ

গ্রেপ্তার

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার গাছতলা বাজার থেকে গতকাল মঙ্গলবার দুপুরে জামাল হোসেন (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি পাশের বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও কাশিকোনা গ্রামের বাসিন্দা। ধরমপাশা থানার উপপরিদর্শক (এসআই) রায়হান উদ্দিন জানান, গত বছরের ৯ ডিসেম্বর ধরমপাশা ও বারহাট্টা উপজেলার মধ্যবর্তী খরমা নদীতে মাছ ধরা নিয়ে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে জামাল হোসেনের বিরুদ্ধে একটি মামলা হয়। এ মামলায় তিনি পলাতক ছিলেন।