সংক্ষেপ

গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার জানান, আসামি সৈয়দ আকবরের বিরুদ্ধে ২৪টি মামলা রয়েছে। এর মধ্যে নারী নির্যাতন, ডাকাতি, ইয়াবা, মানব পাচার ও বিশেষ ক্ষমতা আইনে করা মামলাও রয়েছে।