কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়ায় অভিযান চালিয়ে গত শনিবার রাত সাড়ে ১১টায় মানব পাচারে জড়িত দুই দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন শফি আলম ও মো. হাসান। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে থানায় মানব পাচার আইনে মামলা করা হয়েছে।