খাগড়াছড়ি জেলা সদরের কৃষি গবেষণা এলাকা থেকে ইউপিডিএফের এক নেতাকে গতকাল শুক্রবার আটক করা হয়েছে। খাগড়াছড়ি সদর থানার ওসি শামসুদ্দী আহম্মেদ চৌধুরী জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে সেনা ও পুলিশের যৌথ অভিযানে ইউপিডিএফের নেতা চরণসিং তঞ্চঙ্গ্যাকে চাঁদা আদায়ের রসিদ ও টাকাসহ আটক করা হয়। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এদিকে ইউপিডিএফের জেলা সমন্বয়ক প্রদীপন খীসা এক বিবৃতিতে চরণসিং তঞ্চঙ্গ্যাকে আটকের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান।