
চট্টগ্রামের সীতাকুণ্ডের পৌর সদরের একটি সোনার গয়না তৈরির কারখানা থেকে ৫৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ সময় বিপ্লব বণিক (৫০) নামে গয়না তৈরির এক কারিগরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার বিপ্লবের বাড়ি সীতাকুণ্ড পৌর সদরের মধ্যম মহাদেবপুর গ্রামে। মঙ্গলবার বিকেল পাঁচটায় কারখানায় অভিযান চালায় পুলিশ। অভিযানে দোকানের একটি বাক্সে রাখা ৫৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) সুজায়েত হোসেন প্রথম আলোকে বলেন, পুলিশের কাছে গোপন খবর ছিল, বিপ্লব গয়না তৈরির আড়ালে ফেনসিডিলের ব্যবসা করেন। নিশ্চিত তথ্য পেয়েই অভিযান চালানো হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।