ঘুষের টাকাসহ ওয়াসা কর্মকর্তা গ্রেপ্তার

জাহিদুর রহমান।
জাহিদুর রহমান।

ঘুষের দুই লাখ টাকাসহ ঢাকা ওয়াসার এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার বিকেল রাজধানীর উত্তরার ওয়াসার জোন-৯-এর প্রকল্প ব্যবস্থাপকের কার্যালয় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার করা ওই কর্মকর্তার নাম জাহিদুর রহমান। তিনি ওয়াসার মাঠ কর্মকর্তা।