চট্টগ্রামে অস্ত্র বেচাকেনার অভিযোগে রবিউল হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে নগরের সদরঘাট থানার কদমতলী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক সোহেল মাহমুদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি শটগান ও দুটি গুলিসহ রবিউলকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে সদরঘাট থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
গত সোমবার রাতে নগরের ডিটি রোড এলাকায় দুটি শটগানের গুলিসহ সুনেন চাকমা নামের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ।