চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৯০০ কার্টন সিগারেট জব্দ করেছেন কাস্টমস কর্মকর্তারা।
গতকাল বৃহস্পতিবার সকালে এসব সিগারেট জব্দ করা হয়। জব্দ করা সিগারেটের শুল্ক-করসহ মূল্য প্রায় ৩৫ লাখ টাকা।
বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমসের সহকারী কমিশনার সেলিম রেজা জানান, বুধবার একটি পণ্যবাহী উড়োজাহাজে এসব সিগারেট আনা হয়। সিগারেট শর্তসাপেক্ষে আমদানি করা গেলেও এ ক্ষেত্রে মিথ্যা ঘোষণায় আমদানি করা হয়েছে। পণ্যের আমদানিকারক কে তা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।