পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার সবুজনগর গ্রাম থেকে গত বুধবার আটটি হরিণের চামড়াসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মঠবাড়িয়া পৌরসভার মিরাজ মৃধা (২৭) ও বরগুনার পাথরঘাটা উপজেলার হালিম হাওলাদার (৩৮)। র্যাব-৮ সূত্রে জানা গেছে, উপজেলার সবুজ নগর গ্রামের মিজান মৃধার বাড়িতে পাচারের উদ্দেশ্যে আটটি হরিণের চামড়া রাখা হয়। গোপন তথ্যের ভিত্তিতে বুধবার দুপুরে র্যাব-৮-এর একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় মিজানের ছোট ভাই মিরাজ ও হালিমকে গ্রেপ্তার করা হয়। এরপর ঘরে তল্লাশি চালিয়ে বস্তার মধ্যে থেকে চামড়াগুলো উদ্ধার করা হয়।